বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মধ্যবর্তী নির্বাচনের আগেই বা পরপরই ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগেই বা পরপরই ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প

ফাইল ছবি

বিজ্ঞাপন
ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগামী মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই অথবা তার আগেই তেহরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হতে পারে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে মুখিয়ে আছে এবং তারা বারবার যোগাযোগ করছে। তারা সমঝোতা করতে চায়, তবে তা হতে হবে সঠিক শর্তে। উপযুক্ত শর্ত পূরণ না হলে আমি কোনো চুক্তিই মানব না।

এর আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়ে যাওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পর জ্বালানির দাম দ্রুত কমে আসবে। রোববারের বক্তব্যে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই অথবা তার আগেই শেষ হতে পারে। এর ফলে ডিজেলের দামও পাথরের মতো দ্রুত নিচের দিকে নামতে শুরু করবে বলে দাবি করেন তিনি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি তাকে মোটেও উদ্বিগ্ন করছে না। কারণ এটি ওই দেশগুলোর একান্তই অভ্যন্তরীণ বিষয়।

উল্লেখ্য, আগামী সোমবার ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে তাদের মূল শর্ত হলো, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের পূর্বের প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz