বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার

সরকারের একটি অংশ রিফাইন আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত

সরকারের একটি অংশ রিফাইন আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত

বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীসহ বিরোধী মত মোকাবিলায় সরকারের একটি অংশ রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে— এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ১২ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে এ কথা বলেন তিনি।

'দিল্লির সাথে সরকারের গোপন আঁতাত না থাকলে কিভাবে আওয়ামী লীগ সারাদেশে মিছিল করে?'-এমন প্রশ্নও তোলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর সুযোগ নেই। সরকার আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।

এসময় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে বলেও অভিযোগ তোলেন জামায়াত সেক্রেটারি জেনারেল।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz