বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​তুমিও পারবে

​তুমিও পারবে

বিজ্ঞাপন
হঠাৎ পান খেয়ে দাদি পড়ল শুয়ে,
ডাক দিলে বলে, ‘ডাকিস না, মাথা আমার ঘুরে।’
‘তুমি বৃদ্ধ বয়সে এসব বলো কী?’
‘পানের সাথে খেয়েছি বাদুড়ে চোষা সুপারি।’

‘বাদুড়ে চোষা সুপারি!
নাম শুনিনি আগে,
বলো দাদি, সুপারি আবার
বাদুড়ে চোষা হয় কীভাবে?’

‘সুপারি পাক ধরলে
বাদুড় রাতে এসে খায়,
সেই সুপারিকেই সবাই
বাদুড়ে চোষা সুপারি কয়।’

‘চলো তো দাদি,
যাই সুপারি বাগানে,
পাকা সুপারিগুলো
আমরা নিয়ে আসি পেড়ে।’

সুপারি গাছে উঠিনি আগে,
এত বড় লম্বা গাছ
দেখে যে ভয় লাগে।

পায়ে রশি বেঁধে
পাশের বাড়ির পোলাপান
তাড়াতাড়ি গেল উঠে।
আমিও তাদের মতো
পায়ে রশি বেঁধে
যেই গেছি উঠতে,
ওমা! পা দুটো দেখি
থরথর করে কাঁপে।

একটু উপরে উঠে
আবার এলাম নেমে।
দাদিকে বললাম,
‘আমার দ্বারা এ কাজ নাহি হবে।’

দাদি বলল,
‘তুমিও চেষ্টা করলে পারবে।’

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz