শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু • মোদিকে ‘স্বৈরাচারী’ বলার পর আটক কেজরিওয়াল • মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ • কুলাউড়ার প্রথম সংসদ সদস্য ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই • বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না : আসিফ মাহমুদ • চিন্তার মধ্যে যেন অসুর না থাকে: ভারতীয় হাইকমিশনার • দিল্লিতে টানটান উত্তেজনা, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক শত শত • এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক • প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​নিশাত মৃত্যুর ৯ সপ্তাহ পর চালক গ্রেফতার

​নিশাত মৃত্যুর ৯ সপ্তাহ পর চালক গ্রেফতার

বিজ্ঞাপন
কুইন্সের উডসাইডে সড়ক দুর্ঘটনায় নিহত  ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাতের মৃত্যুর ঘটনায় অবশেষে চালককে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। দুর্ঘটনার প্রায় নয় সপ্তাহ পর গার্বেজ ট্রাকচালক মেয়রা ক্রুজকে গ্রেফতার করা হয়। নিশাতের মর্মান্তিক মৃত্যু নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক শোক ও ক্ষোভের জন্ম দিয়েছিল এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছিল।
গত ২৯ মার্চ রাত প্রায় ১২টার দিকে কুইন্সের উডসাইড এলাকায় রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্রঙ্কসের বাসিন্দা ৩৯ বছর বয়সী মেয়রা ক্রুজ রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি বেসরকারি স্যানিটেশন ট্রাক চালিয়ে রুজভেল্ট অ্যাভিনিউ থেকে ৬২ স্ট্রিটে উত্তরমুখী মোড় নিচ্ছিলেন। ঠিক সেই সময় ৬২ স্ট্রিটের উত্তর পাশের ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত জান্নাত। ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে আটকে যান।
খবর পেয়ে ১০৮ প্রিসিংক্টের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিশাতকে ট্রাকের ডান পাশে আটকে থাকা অবস্থায় উদ্ধার করেন। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা (ইএমএস) তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এনওয়াইপিডির হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড দীর্ঘ তদন্ত চালায়। তদন্ত শেষে গত ৩ জুন মেয়রা ক্রুজকে গ্রেফতার করে বেসাইডের ১১১ প্রিসিংক্টে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে পথচারীকে অগ্রাধিকার না দেয়া এবং যথাযথ সতর্কতা অবলম্বন না করে গুরুতর শারীরিক ক্ষতির কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। তাকে একটি ডেস্ক অ্যাপিয়ারেন্স টিকিট প্রদান করা হয়েছে এবং আগামী ২৩ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz