বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রাজসিক প্রত্যাবর্তন করেছেন রোনালদো।

এতেই বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন সিআরসেভেন। দশম গোল করে পর্তুগিজ গ্রেট ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই বল জালে জড়ান রোনালদো।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল।  এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz