সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান • ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন • মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫ • ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা • পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে সংঘর্ষ-আগুন : ৪ মামলায় আসামি ১০ হাজার • ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম • ব্রুকলিন থেকে নিউইয়র্কের ক্ষমতার কেন্দ্রে: লেটিশিয়া জেমসের সংগ্রাম ও সাফল্য

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​লেবানন যেন আরেকটি গাজায় পরিণত 'না' হয় : স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী

​লেবানন যেন আরেকটি গাজায় পরিণত 'না' হয় : স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে লেবাননকে ‘আরেকটি গাজায়’ পরিণত হতে দেয়া যাবে 'না' বলে মন্তব্য করেছেন স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাই ব্লানার। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। ২৯ জুন (সোমবার) স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্লানার। স্লোভাক সংবাদ সংস্থা টিএএসআরের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

ব্লানার বলেন, 'আমরা চাই না লেবানন গাজার আরেকটি অংশে পরিণত হোক। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেগুলো ইসরায়েলকেও মেনে চলতে হবে।' 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট—বিশেষ করে গাজা উপত্যকা এবং ইরানকে ঘিরে উত্তেজনা সামরিক শক্তি দিয়ে নয়, বরং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সমাধান করা সম্ভব।

স্লোভাক পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় স্লোভাকিয়া ও স্পেনের অবস্থান প্রায় অভিন্ন। দুই দেশই সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক আইন মেনে সংকট সমাধানের পক্ষে।

তার ভাষ্য, সংঘাত নিরসনে আলোচনার পথ খোলা রাখা এবং আন্তর্জাতিক চুক্তির প্রতি সব পক্ষের শ্রদ্ধাশীল থাকা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্লানারের এই মন্তব্য এমন সময় এলো, যখন গাজা যুদ্ধের পাশাপাশি লেবানন সীমান্তেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা বাস্তবায়ন নিয়েও কূটনৈতিক তৎপরতা চলছে। এমন প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz