সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান • ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন • মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫ • ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা • পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে সংঘর্ষ-আগুন : ৪ মামলায় আসামি ১০ হাজার • ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম • ব্রুকলিন থেকে নিউইয়র্কের ক্ষমতার কেন্দ্রে: লেটিশিয়া জেমসের সংগ্রাম ও সাফল্য

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

​জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেইড শহরের একটি যুব কল্যাণকেন্দ্রে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ২৯ জুন (সোমবার) এ ঘটনার পর দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন অভিযুক্ত হামলাকারী হতে পারেন। তবে হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত জয়া যায়নি। খবর আলজাজিরার।

পুলিশ জানায়, একটি যুব কল্যাণকেন্দ্রে পাঁচ ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। তারা ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

স্টেইডের পুলিশ জানায়, শহর কেন্দ্রস্থল থেকে দক্ষিণে ডাঙ্কারস্ট্রাস সড়কে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং জরুরি পরিষেবা কর্মীদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

স্টেইড হামবুর্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর জনসংখ্যা পাঁচ লাখ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz