রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি • সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি • ‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’ • দেশে ডেঙ্গুতে একদিনে ৮ জনের প্রাণহানি • ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি • ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান • বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব • দেশে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১৭

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কাতারে আটকে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : পেজেশকিয়ান

কাতারে আটকে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কাতারে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় দেশটির জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই অর্জনকে তিনি ইরানি জনগণের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছেন। ২৯ জুন (সোমবার) কোম শহরে গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরি জানজানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, কাতারে ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিল রয়েছে। এর মধ্যে ৬ বিলিয়ন ডলার এখনই মুক্ত হচ্ছে এবং বাকিটা ফেরত আনার কাজ চলছে। তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ডের বৈঠক ও সমঝোতা স্মারকের (এমওইউ) ওপর ভিত্তি করেই এই অর্থ অবমুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুদ্ধকালীন সময়ে ইরানি জনগণের দৃঢ় মনোভাবের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডারসহ স্কুল শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। কিন্তু দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণের প্রতিরোধের কাছে তাদের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও স্পষ্ট করে বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। শহীদ শীর্ষ নেতার আমল থেকে চলে আসা এই নীতি এখনও অটুট রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আশ্বস্ত করে বলেন, ইরানের সব কর্মকাণ্ড শুধু দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল এই সমঝোতায় রাজি হলেও কিছু বিরোধী গোষ্ঠীর সঙ্গে মিলে তারা এখনও এর বিরোধিতা করছে। তবে পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, তার সরকার ইতোমধ্যে দেশ পুনর্গঠন ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz