রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইয়েমেনে স্বাস্থ্যঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা, নতুন বাস্তুচ্যুত ৩ লাখ • অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার • ইসরায়েলিরা যে কোনোভাবে চায় নেতানিয়াহুর পতন • অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর • ইয়ামাল ও রাফিনিয়ার জোড়ায় প্রতিপক্ষের জালে ৬ গোল, শীর্ষে ফিরল বার্সা • রাজধানীর ৬ রুটে আজ থেকে বাস পরিচালনায় নতুন নিয়ম • মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

​জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জাপানের ২০টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকাভুক্ত করেছে চীন। এর ফলে এসব প্রতিষ্ঠানের কাছে দ্বৈত ব্যবহারযোগ্য (ডুয়াল-ইউজ) পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা, বিশেষ করে অস্ত্র বিস্তাররোধ সংক্রান্ত বাধ্যবাধকতা পালনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জড়িত ২০টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চীনের সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকায় জাপানের প্রতিরক্ষা খাতে উপাদান সরবরাহ ও প্রকৌশল সহায়তা প্রদানকারী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশেষায়িত সহযোগী কোম্পানি রয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এবং মিতসুবিশি ইলেকট্রিক ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস করপোরেশনের মতো প্রতিষ্ঠান।

চীন ও জাপানের মধ্যে উত্তেজনা গত বছরের নভেম্বরে নতুন মাত্রা পায়। সে সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন যে, তাইওয়ানে হামলার ঘটনা ঘটলে টোকিও সামরিক প্রতিক্রিয়া বিবেচনা করতে পারে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে বেইজিং এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগের মাধ্যমে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার করেছে চীন।

এর আগে ফেব্রুয়ারিতেও জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে জড়িত থাকার অভিযোগে কয়েক ডজন জাপানি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছিল বেইজিং।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz