রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ক্যান্সার চিকিৎসা শেষে স্বামী উইলিয়ামের সাথে ভারত সফরে কেট মিডলটন • ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু • সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের  বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের • রাষ্ট্রদোহ মামলায় চট্টগ্রামের রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার • নিউইয়র্কে লেখক-সাংবাদিকদের মিলনমেলা • প্রকাশিত হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’ • বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ব্রাজিলের আমেলি • মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা • পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল • হত্যার অভিযোগে যুবকের জেল, ৭ বছর পর জীবিত উদ্ধার নারী

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ক্যান্সার চিকিৎসা শেষে স্বামী উইলিয়ামের সাথে ভারত সফরে কেট মিডলটন

ক্যান্সার চিকিৎসা শেষে স্বামী উইলিয়ামের সাথে ভারত সফরে কেট মিডলটন

বিজ্ঞাপন
ক্যান্সারের চিকিৎসা শেষে প্রথমবারের মতো বড় পরিসরে বিদেশ সফরে যাছেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে ভারতের মুম্বাইয়ে অবস্থান করবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সফরের দ্বিতীয় দিন আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘আর্থশট প্রাইজ’ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন এই রাজদম্পতি।

উল্লেখ্য, ২০২৪ সালে ক্যান্সার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি চিকিৎসা নেন কেট মিডলটন। বর্তমানে তিনি রোগমুক্তির পর্যায়ে থাকলেও শারীরিক অসুস্থতার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। চিকিৎসা পরবর্তী সময়ে এটিই তার সবচেয়ে বড় ও দীর্ঘ বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের পর গত মে মাসে তিনি ইতালিতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন। 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ও নতুন সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ২০২০ সালে ‘আর্থশট প্রাইজ’ প্রতিষ্ঠা করেন প্রিন্স উইলিয়াম। এই উদ্যোগের আওতায় প্রতিবছর পাঁচটি উদ্ভাবনী প্রকল্পকে পুরস্কৃত করা হয় এবং প্রতিটি প্রকল্পকে আরও বড় পরিসরে বাস্তবায়নের জন্য ১০ লাখ পাউন্ড করে অনুদান দেওয়া হয়।

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, আর্থশট প্রাইজের মূল লক্ষ্য হলো হতাশার পরিবর্তে সম্ভাবনার পথ দেখানো। পরিবেশগত সংকট অত্যন্ত গুরুতর হলেও তা মোকাবিলায় উদ্ভাবন, সংকল্প ও সৃজনশীলতার কোনো অভাব নেই—বিশ্ববাসীর সামনে এই ইতিবাচক বার্তাই তুলে ধরতে চায় উদ্যোগটি।

আয়োজকদের তথ্যমতে, মুম্বাইয়ের এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হতে যাচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন। এতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অস্কারজয়ী অভিনেতা রামি মালেকসহ বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক তারকারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’; ভারতের মাটিতে এটিই হবে ব্যান্ডটির প্রথম সরাসরি পরিবেশনা।

আর্থশট প্রাইজের মূল অনুষ্ঠানের পাশাপাশি তিন দিনের এই সফরে ভারতীয় ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রবিষয়ক বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।

ঠিকানা/এসআর

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz