রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ব্রাজিলের আমেলি • মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা • পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল • হত্যার অভিযোগে যুবকের জেল, ৭ বছর পর জীবিত উদ্ধার নারী • মুক্তি পেলেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি • অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু • বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি • গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ • বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন অভিযোগ উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। এ উদ্দেশ্যেই মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের আশঙ্কা, আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকার পরিস্থিতি তৈরি করতে চাইছেন নেতানিয়াহু।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধানের সঙ্গে বৈঠক করবেন। তবে এসব বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই মোসাদপ্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে গাদি আইজেনকোটকে অবহিত করেনি বলেও জানা গেছে। অথচ সফরের কিছুদিন আগে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে তিনি নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মোসাদপ্রধান রোমান গোফম্যানের অবস্থানও নেতানিয়াহুর সঙ্গে অভিন্ন বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহু মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানোর সুযোগ রয়েছে। তবে এই অবস্থান নিয়ে ইসরায়েলের রাজনীতিতে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক শিবিরের আশঙ্কা, ইরানকে কেন্দ্র করে নতুন করে আঞ্চলিক সংঘাত তৈরি হলে তা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলবে। বিশেষ করে নেতানিয়াহুকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের যে প্রচেষ্টা চলছে, তা বাধাগ্রস্ত হতে পারে।

বিরোধীদের অভিযোগ, আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চাইছেন নেতানিয়াহু, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তার নেতৃত্বকে আবারও অপরিহার্য হিসেবে তুলে ধরা যায়। এতে তাকে বাদ দিয়ে সরকার গঠনের উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর এবং ওয়াশিংটনে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের বিষয়টি তাই শুধু গোয়েন্দা বা নিরাপত্তা-সংক্রান্ত আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ইসরায়েলের ক্ষমতার রাজনীতি, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনা এবং নতুন সরকার গঠনের প্রচেষ্টার সঙ্গে বিষয়টি জড়িয়ে পড়েছে।

তবে সফরের প্রকৃত উদ্দেশ্য কিংবা বৈঠকগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র : আল জাজিরা

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz