রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ • ডাবের পানি সবার জন্য সমানভাবে উপকারী নয় • ইয়েমেনে স্বাস্থ্যঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা, নতুন বাস্তুচ্যুত ৩ লাখ • অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার • ইসরায়েলিরা যে কোনোভাবে চায় নেতানিয়াহুর পতন • অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর • ইয়ামাল ও রাফিনিয়ার জোড়ায় প্রতিপক্ষের জালে ৬ গোল, শীর্ষে ফিরল বার্সা • রাজধানীর ৬ রুটে আজ থেকে বাস পরিচালনায় নতুন নিয়ম • মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান

​যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির ১, ৪, ৫, ১০ এবং ১১ নম্বর দফাগুলোই এখন মূল বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে যেসব বিষয়ে সহমত প্রকাশ করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে চলতে হবে। খবর আল জাজিরার।

চুক্তির প্রথম দফায় যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান জানানোর বিষয়ে একমত হয়েছিল, যার মধ্যে লেবাননের সার্বভৌমত্বও অন্তর্ভুক্ত।

ইরানের পক্ষ থেকে জোরালোভাবে বলা হচ্ছে, লেবানন পরিস্থিতির কোনো স্থায়ী নিষ্পত্তি না হলে এই আলোচনা আর সামনে এগোবে না।

ইরানিদের মূল দাবি হলো, মার্কিন ট্রেজারির অস্থায়ী নির্দেশনার মাধ্যমে ইরানের ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞাগুলো সরাতে হবে। সেইসঙ্গে ইরানের ভূখণ্ড বা এর আশপাশ থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি সরিয়ে নিতে হবে।

অন্যদিকে, আমেরিকানরা চুক্তির বাস্তবায়ন নিয়ে উল্টো চাপ সৃষ্টি করছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হচ্ছে, ইরানিরা তাদের ইউরেনিয়ামের মজুত কমাতে বাস্তবসম্মত ও সরেজমিনে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা তারা স্পষ্ট দেখতে চায়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz