রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। এর একপর্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

অপরদিকে একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জেনেছেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz