মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোটাররা কী দেখে সিদ্ধান্ত নেবেন • আমেরিকায় পায়ে পায়ে আইন: স্বপ্নের দেশে মানুষের অদৃশ্য লড়াই • শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির • বিনা বিচারে কাউকে আটকে রাখা ঠিক নয় • ফ্লোরিডায় আছড়ে পড়ল জেট বিমান, নিহত ৯ • মিশিগানে ভোটের আগে ডেমোক্র্যাট নেতার দলবদল, পাল্টে যাচ্ছে হিসাব-নিকাশ • কাল মধ্যবর্তী নির্বাচন, কী অপেক্ষা করছে ট্রাম্পের ভাগ্যে? • মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাতে নিজের মেয়েকে নিয়ে শহরের ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। স্থানীয়রা তাৎক্ষণিক নদীতে নেমে তাদের জীবিত উদ্ধার করে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় মানসিক কষ্টে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন ওই নারী।

মামলার বাদী সাইদুল ইসলাম জানান, গত এক মাস আগে লাকির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। সাবেক স্ত্রী পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার না করলে মেয়েটি পানিতে ডুবে মারা যেত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মামলা দায়েরের পরপরই আসামি লাকি আক্তারকে গ্রেপ্তার করা হয়।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz