সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স

প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপের শেষ ১৬-তে প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে বড় ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন।

সুইডেনের বিপক্ষে ফ্রান্স ৩-০ গোলে জিতে শেষ ষোলোতে জায়গা করে নেয়। সেই ম্যাচে আবারও নজর কাড়েন কিলিয়ান এমবাপ্পে। এই বিশ্বকাপে তৃতীয়বারের মতো জোড়া গোল করেন তিনি। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ছয়টি। শুধু লিওনেল মেসি তার চেয়ে বেশি গোল করেছেন, তার গোলসংখ্যা সাতটি।

শনিবার (৪ জুলাই) রাতে ফ্রান্স কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কিন্তু এই ম্যাচে দলে থাকছেন না রিয়াল মাদ্রিদের তারকা অরলিয়েঁ চুয়ামেনি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ঊরুর চোটের কারণে প্যারাগুয়ে ম্যাচে খেলতে পারবেন না চুয়ামেনি। সামনের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে সংশয় আছে।

শুক্রবার অনুশীলনের সময় চুয়ামেনির ঊরুতে ব্যথা অনুভব হয়। এরপর এমআরআই স্ক্যানে ছোট একটি চোট ধরা পড়ে। সারতে বেশি সময় লাগবে না বলে জানা গেছে।

তবে ফ্রান্স যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে জুলাইয়ের ৯ তারিখের ম্যাচেও তাকে পাওয়া কঠিন হতে পারে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি।

তার জায়গায় খেলতে পারেন মানু কোনে। সুইডেন ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন। এবার তিনি মাঝমাঠে আদ্রিয়াঁ রাবিওর সঙ্গে জুটি বাঁধতে পারেন।

চুয়ামেনি না থাকলেও ফ্রান্সকে নিয়ে তেমন দুশ্চিন্তা নেই। প্রতিপক্ষ প্যারাগুয়ে অবশ্য সহজ দল নয়। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে তারা এই পর্বে এসেছে। এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে আছে। উসমান দেম্বেলে, মিকেল অলিসে, দেজিরে দুয়ে এবং ব্র্যাডলি বারকোলাও ভালো খেলছেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz