সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ম্যাচ শেষে লিওনেল স্কালোনি বললেন, ‘স্প্যানিশরা আমাদের চেয়ে ভালো খেলেছ ’

​ম্যাচ শেষে লিওনেল স্কালোনি বললেন, ‘স্প্যানিশরা আমাদের চেয়ে ভালো খেলেছ ’

বিজ্ঞাপন
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না পেলেও এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোলে জয় পেয়েছে স্প্যানিশরা। 

ম্যাচ শেষে পরাজয় মেনে নিয়ে নিজের দলের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।’

স্পেনকে কৃতিত্ব দিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘তারা (স্পেন) আমাদের চেয়ে ভালো খেলেছে। খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আমাদের অবশ্যই তাদেরকে প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। জয় এবং পরাজয় উভয় ক্ষেত্রেই আমাদের উদারতা দেখাতে হবে। আমরা দেখিয়েছি যে আমরা হারতে জানি।’

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz