সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নকআউটে শেষ বত্রিশের প্রথম দুই ম্যাচের ইতি ঘটল শেষ মুহূর্তের গোলে৷ সেখানে তৃতীয় ম্যাচ পথ দেখাল টাইব্রেকারের। বোস্টন স্টেডিয়ামে সেই স্নায়ুযুদ্ধ জিতে জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোয় পা রেখেছে প্যারাগুয়ে। চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১(৪)-১(৩) গোলে হারিয়ে স্বস্তির হাসি হাসে তারা।

এর আগে ম্যাচের শুরু থেকেই লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে তাদের চেনা ছন্দে কাউন্টার অ্যাটাকে জার্মানিকে চাপে রাখার চেষ্টা করে। প্রথমার্ধের ৪২ মিনিটে মিগুয়েল আলমিরনের দারুণ পাস থেকে ম্যাতিয়াস গ্যালারজার ক্রসে চমৎকার হেডে প্যারাগুয়েকে দুর্দান্ত এক গোল এনে দেন তরুণ উইঙ্গার হুলিও এনসিসো।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। বিরতির পর ফিরে ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভাইর্টজের মাপা ক্রস থেকে কাই হাভার্টজ নিখুঁত এক হেডে জার্মানিকে সমতায় ফেরান।

ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত সময়ে দুই দলই একের পর এক আক্রমণ করলেও ডিফেন্সের দৃঢ়তায় গোল অধরাই থেকে যায়। অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে জোনাথন তাহের একটি গোল ফাউলের অজুহাতে ভিএআরের মাধ্যমে বাতিল হলে ম্যাচ আরও নাটকীয় মোড় নেয়। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল ম্যাচজুড়েই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে আসল পরীক্ষা ছিল স্নায়ুর। শুটআউটের শুরুতেই হাভার্টজের ডান দিকে নেওয়া শট মাথার ওপর হাত তুলে দুর্দান্তভাবে রুখে দিয়ে প্যারাগুয়েকে আত্মবিশ্বাস এনে দেন গিল। এরপর প্যারাগুয়ের মাউরিসিও এবং জার্মানির অধিনায়ক ইয়োশুয়া কিমিখ গোল করেন। প্যারাগুয়ের অধিনায়ক গোমেস ও জার্মানির জামাল মুসিয়ালাও নিজেদের শটে লক্ষ্যভেদ করেন। গালারসা গোল করে প্যারাগুয়েকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেওয়ার পর জার্মানির নিকলাস ভল্টেম্যাডের দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন অরলান্দো গিল। প্যারাগুয়ের সামনে সুযোগ আসে ম্যাচ শেষ করার, কিন্তু সানাব্রিয়া লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন।

​নাদিম আমিরি গোল করে জার্মানিকে ৩-৩ সমতায় ফেরালে রোমাঞ্চ আরও বাড়ে। ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বদলি নামা প্যারাগুয়ের বালবুয়েনার শট ম্যানুয়েল নয়্যার আটকে দিলে জার্মানি ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায়। কিন্তু সাডেন ডেথে দুর্ভাগ্যজনকভাবে জোনাথন তাহ নিজের শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারলে জার্মানরা চরম হতাশায় ডোবে। শেষ পর্যন্ত হোসে কানালে প্যারাগুয়ের হয়ে শটটি জালে জড়ালে নিশ্চিত হয় জার্মানির বিদায়। গিলের অতিমানবীয় পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতার কাছে হার মেনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জার্মানিকে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz