সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শুরুর একাদশে নেই নেইমার

শুরুর একাদশে নেই নেইমার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
অবশেষে কাটছে দীর্ঘ অপেক্ষা। চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে প্রায় ৩ বছর পর মাঠে নামতে যাচ্ছেন নেইমার। তবে সেলেসাও ভক্তদের জন্য কিছুটা হতাশার খবর, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি ব্রাজিলের এই পোস্টার বয়কে।

গ্রেড টু কাফ ইনজুরির কারণে দীর্ঘ ৩৭ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। যার ফলে দলের আগের দুটি ম্যাচে দর্শক হিসেবে খেলা দেখতে হয়েছে তাকে। নকআউট পর্বের ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর সে কারণেই বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হতে যাওয়া স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, মাথিউস কুনিয়া ও তরুণ তুর্কি রায়ানের ওপর ভরসা রেখেছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। তবে শুরুর একাদশে না থাকলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে নেইমারের মাঠে নামা নিশ্চিত বলেই আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের গতিপ্রকৃতি বিবেচনা করে দ্বিতীয়ার্ধেই মাঠে নামানো হবে নেইমারকে। ব্রাজিল যদি প্রথমার্ধেই সুবিধাজনক অবস্থানে চলে যায়, তবে নকআউটের আগে নেইমারের ম্যাচের রিদম ও ম্যাচ ফিটনেস পরখ করতে ৬০ বা ৭০ মিনিটের দিকে তাকে মাঠে দেখা যেতে পারে। স্কটল্যান্ডের জমাট রক্ষণ ভাঙতে যদি সেলেসাওদের বেগ পেতে হয়, তবে ‘ইমপ্যাক্ট সাব’ বা ট্রাম্প কার্ড হিসেবে ম্যাচের ভাগ্য বদলাতে আনচেলত্তি নেইমারকে আগেভাগেই নামিয়ে দিতে পারেন।

হলুদ জার্সি আর সাদা শর্টস পরে আজ আলিসন, মার্কিনিওসদের পাশে নেইমারকে শুরু থেকে দেখার আক্ষেপ থাকলেও মাঠের বাইরে থাকা ভক্তরা এখন প্রহর গুনছেন—কখন বদলি হিসেবে মাঠে নামবেন তাদের প্রিয় ‘নাম্বার টেন’।

ব্রাজিল একাদশ : আলিসন, দগলাস সান্তোস, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালাইস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাথিয়াস কুনিয়া।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz