সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আরও ৩ রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

আরও ৩ রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে সব কটি গোল করে গড়েছেন বেশ কিছু রেকর্ড। একই সঙ্গে আরও তিনটি রেকর্ডের দ্বারপ্রান্তে তিনি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরোয়ার্ড। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন হাতছানি দিচ্ছে মেসিকে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৬তম জয়, যা ক্লোসার গড়া রেকর্ডের সমান। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে এবং মেসি মাঠে থাকলে এককভাবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার হয়ে উঠবেন তিনি।

আরেকটি রেকর্ড জড়িয়ে আছে দূরপাল্লার গোলের সঙ্গে। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেছিলেন মেসি। বিশ্বকাপে দূরপাল্লার শটে এটা তার পঞ্চম গোল। দীর্ঘদিন ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ারে এবং পূর্ব জার্মানির বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেছিলেন তিনি। কয়েক দশক ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটা নিজের করে নেওয়ার সুযোগ মেসির সামনে।

মেসির পাঁচটি দূরপাল্লার গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz