সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নেইমারের ফেরা নিয়ে ফের শঙ্কা

​নেইমারের ফেরা নিয়ে ফের শঙ্কা

বিজ্ঞাপন
এই সপ্তাহেই অনুশীলনে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন। মরক্কোর সঙ্গে সেই লড়াই ১-১ সমতায় শেষ করার পর নেইমারের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে টের পাচ্ছিলেন অনেকে। তবে তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে চলেছে।
 
এরই মাঝে পঞ্চম সন্তান প্রত্যাশার কথা জানিয়েছেন নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। গতকাল (সোমবার) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা জানান, বিয়ানকার্দি প্রেগন্যান্ট এবং তৃতীয় কন্যা সন্তানের প্রত্যাশা করছেন। এর বাইরে বড় সন্তান ডাভি লুকা এবং হেলেনা নামে আরেকটি মেয়ে আছে নেইমারের।
 
এদিকে, সংবাদ সংস্থা এপি বলছে, সোমবার জাতীয় দলের অনুশীলনে ফেরার আশা ছিল নেইমারের। কিন্তু ডান পায়ের মাংসপেশিতে পাওয়া চোট নিয়ে নতুন করে পরীক্ষা করার পর তিনি অনুশীলনে যোগ দেননি। সেই পরীক্ষার ফলও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। চতুর্থ বিশ্বকাপ খেলার আশায় জাতীয় দলের বিমানে চড়লেও ১৭ মে সান্তোসের ম্যাচে পাওয়া চোট এখনও ডাগআউটে রেখেছে এই তারকা ফরোয়ার্ডকে।
 
আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হাইতির বিপক্ষে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তার বেঞ্চে থাকার কথা আগেই জানিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু হাইতি ম্যাচের আগে পুরোদমে অনুশীলনে ফেরার প্রত্যাশা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) নেইমার পুরো ফিট হয়ে ফিরবেন বলে আশা করছে দলের মেডিক্যাল স্টাফরা।
 
মাঠে নেইমারের উপস্থিতি কতটা প্রভাব তৈরি করতে পারে সেটি মরক্কো ম্যাচে দেখা গিয়েছিল। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে তিনি ছিলেন ব্রাজিলের ডাগআউটে। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায় আমেরিকান র‌্যাপার ট্রাভিস স্কট এবং সাতবারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্রাডিকে। এ ছাড়া হাইড্রেশন ব্রেকে সতীর্থদের সঙ্গে কৌশল নিয়ে শলাপরামর্শ করার সময়ও নজর কেড়েছেন নেইমার। যার খানিক বাদেই ব্রুনো গুইমারেসের অ্যাসিস্টে দারুণ এক গোলে সেলেসাওদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

প্রসঙ্গত, বান্ধবী কারোল দান্তোসের সঙ্গে সম্পর্ক থাকাকালে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন নেইমার। সেই ডেভি লুকার বয়স এখন ১৪ বছর। পরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিয়ানকার্দির গর্ভে প্রথম মেয়ে মাভিকে পান তারা। এরই মাঝে আমান্দা কিম্বার্লি নামে আরেক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে রোমাঞ্চে জড়ান সান্তোস তারকা। মাভির চেয়ে নয় মাসের ছোট হেলেনার আগমন ঘটে সেই সুবাদে। সর্বশেষ ২০২৫ সালের ৫ জুলাই নেইমার-বিয়ানকার্দির ঘরে আসে তৃতীয় কন্যা মেল–এর।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz