সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বেলিংহামের চড়ের পেছনে অজানা কারণ

বেলিংহামের চড়ের পেছনে অজানা কারণ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ম্যাচ শেষে ভালেন্তিন বার্কোর ঘাড়ে জুড বেলিংহামের চড় মারার ঘটনা আলোচনার জন্ম দেয়। তবে ম্যাচের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই উত্তপ্ত মুহূর্তের পেছনের কারণ সম্পর্কে নতুন ইঙ্গিত দিয়েছে।

গ্যালারি থেকে ধারণ করা ওই ভিডিওটি দেখায় এমন কিছু দৃশ্য, যা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়নি। এনসো ফের্নান্দেসের সমতাসূচক গোলের পর বদলি বেঞ্চ থেকে উচ্ছ্বাসে মাঠে ঢুকে পড়েন বার্কো। সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দিতে যাওয়ার পথে তিনি ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড়ের খুব কাছ দিয়ে দৌড়ে যান এবং গোল উদযাপন করতে থাকেন।

ভিডিওতে দেখা যায়, হতাশায় থাকা ইংলিশ ফুটবলারদের পাশ দিয়ে যাওয়ার সময় বার্কোকে একজন ইংলিশ খেলোয়াড় ধাক্কাও দেন। ওই সময় কাছেই ঘাসের ওপর বসে ছিলেন বেলিংহাম।

ম্যাচ শেষে বেলিংহাম বার্কোর ঘাড়ে চড় মারলে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তিনি বার্কোর পক্ষে দাঁড়ালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে।

পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নতুন ভিডিওটি সেই ঘটনার আগের মুহূর্তগুলো সামনে আনে। সরাসরি সম্প্রচারে দর্শকরা শুধু বেলিংহামের চড়, ওতামেন্দির হস্তক্ষেপ এবং দুই দলের খেলোয়াড়দের বাগ্‌বিতণ্ডাই দেখেছিলেন। নতুন এই ভিডিও প্রকাশের পর পুরো ঘটনার পেছনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

বেলিংহামের এমন আচরণের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এই সংঘর্ষ নিয়ে আর্জেন্টিনা দলের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz