সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফুটবলকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার

ফুটবলকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার স্ট্রাইকার মিচ ডিউক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে চলা তার ক্যারিয়ারের ইতি ঘটল। এই ফুটবলার ‘সকারুস’দের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন। ৩৫ বছর বয়সী এই ফুটবলার কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।

ওই বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে হেডের মাধ্যমে করা তার গোলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোলে ১২ বছরের মধ্যে বিশ্বকাপে দেশটির প্রথম জয় নিশ্চিত করেছিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে ডিউক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত বছর বাছাইপর্বের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন। তবে বিশ্বকাপের মূল পর্বে টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি। অবসর ঘোষণায় ডিউক বলেন, অনেক চিন্তাভাবনার পর, আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেওয়ার সময় এসেছে। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা এক শিশু হিসেবে আমার স্বপ্ন ছিল অন্তত একবার হলেও সেই সবুজ-সোনালি জার্সি গায়ে জড়ানোর। দেশের হয়ে ৫০টি ম্যাচ খেলার সুযোগ পাওয়াটা যেন ৫০ বার স্বপ্নপূরণের মতো ব্যাপার। এটি এমন এক বিশেষ সম্মান যা আমি কখনোই হালকাভাবে দেখিনি।

এই ফুটবলার আরও বলেন, সব স্মৃতিই আমার কাছে অমূল্য, তবে ২০২২ ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে গোল করার মুহূর্তটি আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সকারুসদের জার্সি গায়ে জড়ানো এবং আমাদের জাতির প্রতিনিধিত্ব করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz