সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি রোমারিও

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি রোমারিও

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইতিহাস বলছে, বিদেশি কোচের অধীনে কোনো দলই বিশ্বকাপ জিততে পারেনি। নিজ দেশের কোচই সোনালি ট্রফিটা এনে দিয়েছেন এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা ৮ দলকে। শেষ হওয়া ২২ আসরের মধ্যে সর্বোচ্চ ৫ বার জিতেছে ব্রাজিল।

এবার লক্ষ্য ছিল ‘হেক্সা’ জেতার। সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিল কার্লো আনচেলত্তির অধীনে। কোচ নিয়োগের আগে তাই ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। কতটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিল তারা, আরেকটি তথ্য দিলে বিষয়টা পরিষ্কার—ব্রাজিলের প্রথম বিদেশি কোচ ছিলেন আনচেলত্তি।

তবে ২০০২ বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের যা হয়েছে এবারই তাই। ‘হেক্সা’ পূরণ তো দূরের কথা, কোয়ার্টার ফাইনালের গণ্ডিই পার করতে পারছে না তারা। এবার তো শেষ ষোলোতেই বিদায় নিশ্চিত হয়েছে সেলেসাওদের। নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ায় তাই আনচেলত্তির ছাঁটাই চাচ্ছেন রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তির মতে, তার হাতে ক্ষমতা থাকলে আনচেলত্তিকে কোচের পদ থেকে বরখাস্ত করতেন তিনি।

আনচেলত্তির বিষয়ে কিংবদন্তি রোমারিও বলেছেন, ‘নরওয়ের বিপক্ষে ওনি যে লজ্জা আর চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এরপর কোনোভাবেই আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে থাকতে পারেন না। আমি হলে চুক্তিপত্র ছিঁড়ে টুকরো টুকরো করতাম এবং তাকে বলতাম যাও আমার বিরুদ্ধে মামলা করো।’ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি রয়েছে ব্রাজিলের।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz