সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

​যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

বিজ্ঞাপন


২০২৬ ফিফা বিশ্বকাপ যেন লিওনেল মেসির আরেকটি ইতিহাস লেখার মঞ্চ হয়ে উঠেছে। এবারের বিশ্বকাপে তিনি গড়েছেন একের পর এক নতুন কীর্তি, যেগুলোর অনেকগুলোই হয়তো দীর্ঘদিন অক্ষত থাকবে। লিওনেল মেসির সামনে এখন জাস্ট ফন্টেইনের বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুযোগ। বিশ্বকাপের শেষ ১৬ পর্ব শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অধিনায়ক। মিশরের বিপক্ষে ভলি থেকে গোল করে তার গোল সংখ্যা ৮ এ পৌঁছেছে।

এখন মেসির সামনে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনের রেকর্ড। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ফন্টেইন এক আসরে সর্বোচ্চ ১৩ গোল করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর ৫টি গোল। সামনে আর্জেন্টিনার সম্ভাব্য তিনটি ম্যাচ রয়েছে—কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে শুরুর একাদশে খেলে চারবারই ম্যাচসেরা হয়েছেন মেসি। গোলদাতার তালিকায় তার সবচেয়ে কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড, দুজনেরই গোল ৭টি। ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ৬টি। এরা সবাই এখনও কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে রয়েছেন।

মেসি আরও কাছাকাছি চলে যেতে পারতেন, কিন্তু তিনি দুইটি পেনাল্টি মিস করেছেন। তাতে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড নিজের নামে করেছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে একটি করে গোল করেছেন তিনি। পেনাল্টি দুটি কাজে লাগাতে পারলে তার গোল সংখ্যা দাঁড়াতে পারত ১০-এ।

এবারের আসরে আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করার পর এবার আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেও গোল করেছেন তিনি।

বিশ্বকাপের সামগ্রিক পরিসংখ্যানেও মেসি অনন্য উচ্চতায়। ছয়টি বিশ্বকাপে খেলেছেন ৩১টি ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। গোল করেছেন ২১টি, এটিও সর্বোচ্চ। তবে মাত্র তিনটি বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৯ গোল করে তার পেছনে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

যদি মেসি ফন্টেইনের রেকর্ড ভাঙতে পারেন, তাহলে তার চাওয়া-পাওয়ার আর কিছু অবশিষ্ট থাকবে না। সামনে মেসি হাসলে হাসবে আর্জেন্টিনাও।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz