সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্যা। ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মোটরসাইকেলের শোডাউনে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা ও কালিয়া উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি সড়কে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে। অপরদিকে নিহত শাহিন মোল্যা একই উপজেলার মির্জাপুর গ্রামে নিছার উদ্দিন মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়।

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টং-এর নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শাহিন মোল্যা ও সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। খুলনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সোহেল মোল্লা ও শাহীন মোল্লার মৃত্যু হয়।

সোহেল মোল্যা ও শাহীন মোল্যার নিহতের বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz