সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের পাসপোর্টের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হ্যান্ডকাফের। কঠোর নজরদারির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আওয়ামী লীগের হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের বিচারব্যবস্থাও তা স্পষ্ট করেছে।

আওয়ামী লীগকে ‘আওয়ামী সন্ত্রাসী লীগ’ আখ্যা দিয়ে তিনি বলেন, দলটির নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখন দলের অন্য নেতাকর্মীদেরও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।

হুমায়ুন কবির বলেন, ন্যায়বিচারের দীর্ঘ হাত দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনবে। দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা যারা করেছে, তাদেরও ধরা হবে।

নিজের বাসায় হামলার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তার বাসার গেটে আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ছাড়ে উল্লেখ করে তিনি বলেন, স্লোগানটি এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ ও সরকার জানে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদেরও নয়। পালিয়ে থাকা কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বের অবস্থান উজ্জ্বল হচ্ছে। দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে, শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে এবং মানুষের অধিকার নিশ্চিত করা হচ্ছে। এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী অসন্তুষ্ট।

এসব কর্মকাণ্ডে সরকার কোনো চাপে পড়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো চাপে পড়েনি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz