সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঘুমন্ত কিশোরীর শরীরে মামির গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

ঘুমন্ত কিশোরীর শরীরে মামির গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। ঘটনার ৪৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওই কিশোরী। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আফরিনের মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় তার মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও দুধঘাটা এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও উত্তেজনার সৃষ্টি হতো। রওশন আরার অভিযোগ, তার ভাইয়ের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকি দিতেন। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন।

এ সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত ঘটনার ৪৯ দিন পর তার মৃত্যু হয়।

নিহত আফরিনের মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে জাকির ও সোনিয়ার সঙ্গে তাদের পরিবারের বিরোধ সৃষ্টি হয়েছিল। এসব বিরোধের জের ধরেই তার মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz