সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

খুলনায় ছাত্রদল নেতার ভাইকে গুলি করে হত্যা

খুলনায় ছাত্রদল নেতার ভাইকে গুলি করে হত্যা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
খুলনার রূপসা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে গুলি করে তাকে হত্যা করে। নিহত জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টি নিশ্চত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসা অবস্থায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz