সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঝিনাইদহে নারীর মাথার চুল কেটে নির্যাতন

ঝিনাইদহে নারীর মাথার চুল কেটে নির্যাতন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঝিনাইদহ সদরের পাগলাকানাই এলাকায় পরকীয়া প্রেমের সম্পর্কের অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী নারীর চুল কেটে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে ঘটে এ ঘটনা। এ সময় মাথার চুল কেটে দেওয়া, মারধর এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন চালানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। এ মামলায় একই পরিবারের চারজন সদস্য ও একজন প্রতিবেশীসহ ৫ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই পলাতক রয়েছে।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরের করাতিপাড়া গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ ভূমি অফিসের এক কর্মচারী আনোয়ার হোসেনের সঙ্গে পাগলা কানাই এলাকার এক নারীর পরকীয়া প্রেমের অভিযোগ ওঠে। সেই অভিযোগে বৃহস্পতিবার বিকেলে আনোয়ারের স্ত্রী আন্না খাতুন, তার ছেলে শুভ, বোন ওনি ও কনি এবং একজন প্রতিবেশী পাগলা কানাইয়ে ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে। পরে সেই নারীর ওপর চড়াও হয় সবাই। কথা-কাটাকাটির একপর্যায়ে ভুক্তভোগীকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় জোরপূর্বক তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন চালানো হয়।

এ সময় চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান নির্যাতনের শিকার সেই নারী। নির্যাতনের ঘটনা এজাহারে উল্লেখ করে ওই দিন রাতেই সদর থানায় মামলা দায়ের করেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি আসাদুজ্জামান। তিনি জানান, চুল কাটা ও মারধরের ঘটনায় জড়িত ৫ জন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে চলছে অভিযান।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz