সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মেঘনা থেকে একে একে উদ্ধার তিন কিশোরের রক্তাক্ত মরদেহ

মেঘনা থেকে একে একে উদ্ধার তিন কিশোরের রক্তাক্ত মরদেহ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় নেমে তলিয়ে যাওয়া তিন কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে একে একে। তাদের দেহে আঘাতের চিহ্ন দেখেছে নৌ-পুলিশ। স্থানীয়দের ধারণা, বাল্কহেডের ধাক্কায় নিহত হয়েছে তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিবন্দর এলাকার মেঘনা নদীতে নিখোঁজ হয় ১৫ বছরের যমজ ভাই আরিফিন আহমেদ ও আশিকিন আহমেদ এবং তাদের বন্ধু আবিদ হোসেন।

ঢাকা থেকে যাওয়া ডুবুরি দল বিকাল সাড়ে ৩টার দিকে খুঁজে পায় আরিফিন ও আশিকিনের লাশ। আবিদের মরদেহ উদ্ধার হয় বিকাল সোয়া ৫টার দিকে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন এসব তথ্য।

আরিফিন ও আশিকিন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মজলিস এলাকার ফারুক আহমেদের ছেলে। দুই ভাই পড়ত মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনে নবম শ্রেণিতে। তাদের পাশের বাড়ির আব্দুল আলিমের ছেলে আবিদ। সে পড়ত একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে।

স্থানীয়দের বরাতে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে চার কিশোর ওই নদীতে গোসলে নামে। এদের একজন উঠে এলেও অন্যরা তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

আশিকিন ও আরিফিনের বাবা ফারুক আহমেদ বললেন, ‘সকালে তারা স্কুলের কথা বলে বাসা থেকে বের হয়। পরে মোবাইল ফোনে জানতে পারি যে তারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমার এখন বুক খালি হয়ে গেল। কী নিয়ে এখন বাচঁব?’

সন্তান নিখোঁজের খবরে মেঘনা নদীর তীরে জড়ো হন পরিবারের সদস্যরা। ভিড় জমান স্থানীয়রাও। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

স্থানীয়রা বলছেন, ভাটিবন্দর এলাকায় কয়েকটি বাল্কহেড নোঙর করা অবস্থায় দেখেছেন তারা। চার কিশোর সেগুলোর পাশ দিয়ে গোসল করতে নামে। স্থানীয়দের ধারণা, বাল্কহেডের পাখায় আঘাত পেয়ে তলিয়েছে তিনজন।

বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম জানিয়েছেন, মরদেহগুলো রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য সেগুলো মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz