সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিজ সন্তানকে বি‌ক্রি করে আইফোন ক্রয়

নিজ সন্তানকে বি‌ক্রি করে আইফোন ক্রয়

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য মো. মুসা নামে দেড় বছরের শিশুসন্তানকে ১ লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত পিতার নাম মো. মারুফ মুন্সি। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তিনি উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মফিজ মুন্সির ছেলে। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশু মো. মুসার দাদি মাহফুজা ব‌লেন, প্রায় চার বছর আগে মারুফ মুন্সি ঢাকার সাভার থেকে বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করে বাড়ি ফেরেন। বিয়ের প্রায় আড়াই বছর পর তাদের পরিবারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। সম্প্রতি কয়েক মাস ধরে মারুফের সাথে তার স্ত্রী বৃষ্টির বনিবনা হচ্ছিল না। মাসখানেক আগে বৃষ্টি তার শিশুসন্তানকে ফেলে বাবার বাড়ি চলে যান।

এরপর মারুফ শিশু মুসাকে তার দাদির কাছে রেখে ঢাকায় চলে যান। ঢাকায় কিছুদিন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় মারুফ বাড়ি ফেরেন এবং শনিবার সকালে মুসাকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার আগে মুসাকে সাজিয়ে দিতে তার মাকে অনুরোধ করেন মারুফ। বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মারুফ তার পুত্রকে নিয়ে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজি পরও তাদের সন্ধান পাওয়া যায়নি।

পরে মারুফের সাথে মু‌ঠো‌ফো‌নে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার আলীপুরা ইউনিয়নের রমানাথসেন গ্রামের ইমরান নামের একজনের কাছে লাখ টাকায় তিনি মুসাকে বিক্রি করে দি‌য়ে‌ছেন এবং সেই টাকা দিয়ে একটি আইফোন ক্রয় ক‌রে‌ছেন।

শিশু মুসাকে ক্রয় করা ইমরান জানান, তার শ্বশুরের পাঁচ মেয়ে এবং তাদের কোনো ছেলে নেই। তাই লিখিতভাবে তিনি মারুফের কাছ থেকে মুসাকে ক্রয় করেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, মারুফ ও ইমরান একই সাথে কাজ করে। সেই সুবাদে বাচ্চাটা ইমরানকে দিয়েছে। টাকা-পয়সা নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বাচ্চাটি গলাচিপা উপজেলার চরকাজলে আছে। বাচ্চাটাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। টাকা নিয়ে আইফোন কেনার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz