সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, জরুরি বার্তা জারি

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, জরুরি বার্তা জারি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদে পানির চাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে)। শনিবার (২৯ আগস্ট) নির্ধারিত সময়ের কিছুটা আগেই রাত ৮টা থেকে গেটগুলো ৬ ইঞ্চি করে তুলে ধরে পানি ছাড়ার কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের দায়িত্বে থাকা প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৫.৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)-এ পৌঁছানোর পরই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়, যেখানে হ্রদটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

হ্রদের পানির সঞ্চয় ক্রমাগত বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুরেই এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে পানি ছাড়ার পূর্বপ্রস্তুতির কথা জানানো হয়েছিল। এর আগে গত মাসেও পানির সমতল বৃদ্ধি পাওয়ায় ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বাঁধের ১৬টি জলকপাট খোলা রাখা হয়।

বর্তমানে পানিবিদ্যুৎকেন্দ্রের সচল ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে স্পিলওয়ে ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটি মাধ্যম দিয়ে এখন প্রতি সেকেন্ডে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz