সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হাওরে বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩

হাওরে বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
হাকালুকি হাওরের সিলেটের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকা দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তিনজন নিহত হয়েছেন। ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাব্বির মিয়া, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে কাবিল মিয়া ও হামিদ মিয়া এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া। নিহত কাবিলের মরদেহ হাওরের পানিতে ডুবে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের হামিদ, কাবিল ও সাব্বির প্রতিদিনের মতো আজ হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতে আজ বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতের মধ্যে হামিদ ও সাব্বিরের মরদেহ পাওয়া গেলও কাবিলের মরদেহ হাওরের পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজ সাব্বিরের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাওরে বজ্রপাতে তিনজন মারা গেছে শুনেছি। এর মধ্যে সাব্বির ও হামিদের মরদেহ পাওয়া গেছে। তবে কাবিলের মরদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজের মরদেহ উদ্ধারের কাজ করছে।’

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz