সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে কনের গায়েহলুদ শেষে ফেরার পথে প্রাণ গেল বরের

লক্ষ্মীপুরে কনের গায়েহলুদ শেষে ফেরার পথে প্রাণ গেল বরের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বউভাতের আগের দিন গতকাল শনিবার রাতে কনের বাড়িতে আয়োজন করা হয় গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে এসেছিলেন বর। তবে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ গেছে তার। নতুন বিয়ের পুরো আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে, দুই পরিবারেই চলছে শোকের মাতম।

বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় দুই দিন আগেই চুপিসারে তাদের বিয়ে সম্পন্ন হয়। কনে বরের বাড়িতে না গেলেও হয়েছেন বিধবা। এতে এক পরিবারে ছেলে হারানোর শোক, অপর পরিবারে সদ্য বিয়ে হওয়া কনের স্বামী হারানোর শোক চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত বরের নাম মাহিন। সে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। আর কনে মিফতাহর বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে।

কনের বাড়িতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে রান্নার জন্য কনের বাড়িতে নিয়ে আসা হাঁড়ি-পাতিল এলোমেলো অবস্থায় রয়েছে। খালি পড়ে আছে বরের বসার স্থান। দাওয়াতি মানুষকে বসানোর জন্য আনা প্লাস্টিকের চেয়ারগুলোও বিছানো হয়নি।

নিহত বরের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, গায়েহলুদ থেকে ফেরার পথে এক কিশোর মারা গেছে। তার বয়স কম ছিল। দুদিন আগেই তার বিয়ে হয়েছিল। এর পরও আনুষ্ঠানিকতার জন্য কনের বাড়িতে গায়েহলুদের আয়োজন হয়। সেখানে ওই ছেলে অংশগ্রহণ করে। রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলেটি মারা যায়। তার দাফনও সম্পন্ন হয়েছে।

কনের মামা জাহেদুন সোহেল জানান, তার ভাগনির গত রাতে গায়েহলুদ ছিল। সেখানে বরও আসে। কিন্তু রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা বর মারা যায়। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বর ও কনের বয়স ১৪-১৫। এ জন্য দুদিন আগেই তাদের বিয়ে হয়। রোববার বউভাত ছিল। শনিবার রাতে গায়েহলুদে সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু অনুষ্ঠান শেষে সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে, সেই খোঁজ পাওয়া যায়নি। আর বিস্তারিত ঘটনাও জানা নেই।’

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz