সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

​সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পারিবারিক কলহের জেরে ৭ ও ৪ বছরের নিজের দুই ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা করেছেন বাবা। নিহতরা সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসানের ৭ বছর বয়সী সন্তান মোহাদ্দিস এবং ৪ বছরের তুলনা আক্তার।

জেলার সদর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরের তীর থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়েছে। ১২ আগস্ট (বুধবার) শিশুদের বাবা কামরুল হাসানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে হাওরে ফেলে দিয়ে হত্যার তথ্য পাওয়ার দাবি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানান, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে ঝগড়া করে দুই সন্তান মোহাদ্দিস ও তুলনাকে নিয়ে সিলেট চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রবিবার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে সোমবার রাতে কামরুল বাড়ি ফিরলেও তার সঙ্গে দুই সন্তান ছিল না। বাড়ি ফিরে ফেসবুক লাইভে দুই সন্তান হারিয়ে গেছে বলে জানান কামরুল।

এর মধ্যে মঙ্গলবারে তুলনা এবং বুধবার মোহাদ্দিসের লাশ ভেসে উঠার পর বাবা কামরুলকে আটক করা হয়। বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz