সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া বাসের চাপায় নিহত ৫

​ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া বাসের চাপায় নিহত ৫

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধারের সময় বেপরোয়া গতির একটি বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। ১১ জুলাই (শনিবার) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুয়াদী বাসস্ট্যান্ডে ডিমভর্তি একটি পিকআপভ্যান বৃষ্টির কারণে দুর্ঘটনার শিকার হয়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপ উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস তাদের চাপা দেয়। পরে ঘটনাস্থলে একাধিক গাড়িতে আগুন দেয় স্থানীয়রা।

পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। ঘটনাস্থলে পাঁচজনের মরদেহ রয়েছে। হাসপাতালে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে। সেখানে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কয়েকজন।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, সুয়াদী বাসস্ট্যান্ডে ডিমভর্তি একটি পিকআপভ্যান বৃষ্টির কারণে দুর্ঘটনার শিকার হয়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপ উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জ গামী নড়াইল এক্সপ্রেস তাদের চাপা দেয়।

এদিকে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উত্তেজিত জনতা একাধিক যানবাহন ভাঙচুর ও একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ রিপোর্ট লেখা সময় (রাত ৯টা) পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন উত্তেজিত জনতার সামনে ভিড়তে পারে নাই। সড়কের উপর একাধিক যানবাহন আগুনে পুড়ছে। উত্তেজিত জনতা ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz