সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। তাতেই হয়েছে ইতিহাস। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতীয়দের বিপক্ষে এটাই আইরিশদের প্রথম জয়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।  তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। দলীয় ৫১ রানে চার উইকেট হারায় তারা।

তবে পঞ্চম উইকেটজুটিতে দুর্দান্ত খেলে যান লরকান টাকার ও গ্যারেথ ডেলানি। পরের উইকেটে জর্জ ডকরেলকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডেলানি। এতেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ পায় আইরিশরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন টাকার। ৪৯ রান আসে ডেলানির ব্যাট থেকে। এ ছাড়া টিম টেক্টর ১৭, রস অ্যাডায়ের ১২, বেন কালিজ ১৫ ও জর্জ ডকরেল ১৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে যান ওপেনার অভিষেক শর্মা। কিন্তু দলকে বিপদে ফেলে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন তিনিও। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলকে নিয়ে জয়ের প্রয়াস চালান শিবম দুবে।

১৯ রানে তিলক, ১৫ রানে অক্ষর ও ২৫ রানে দুবে আউট হন। আর বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এতে ১৪৮ রানে গুটিয়ে যায় ভারত। আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হোলার্ড। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz