সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে

এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
এএফসির কাছ থেকে একসঙ্গে দুটি পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তৃণমূল ফুটবলের উন্নয়ন থেকে শুরু করে দেশের ফুটবলের সামগ্রিক অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে 'মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার'-এর রুবি ক্যাটাগরি ও গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাফুফে।

বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।

গ্রাসরুটস ফুটবলে গত বছর ব্রোঞ্জ জয়ের পর এবার সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি, প্রথমবারের মতো মেম্বার অ্যাসোসিয়েশন বিভাগেও স্বীকৃতি পেল বাফুফে। দুটি পুরস্কারই দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে সংস্থাটি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz