সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ব্রাজিলকে ৩-২ গোলে হারালো জাপান

ব্রাজিলকে ৩-২ গোলে হারালো জাপান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপের 'রাউন্ড অব ৩২'-তে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। প্রায় ৫ মাস পর সেই হারের প্রতিশোধ নিল জাপান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে, ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি।

ম্যাচের প্রথম ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে ২ গোল দেয় জাপানিজরা। অনেকেই ভেবেছিলেন, ম্যাচের স্কোর মনে হয় ভুল দেখেছেন। কিন্তু সত্যি কঠিন হলেও মেনে নেওয়া ছাড়া সেলেসাও ভক্তদের করার যেন কিছুই ছিল না। 

জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকাফুসো কুবো। এরপর ১৯ মিনিটে স্কোর ডাবল করেন নাকামুরা। এরপরই গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। অবশেষে, ম্যাচের ৩৩ মিনিটে, ২৫ গজ দূর থেকে অসাধারণ শট করে গোল করেন ভিনি। 

এরপর ৭৫ মিনিটে, ব্রাজিলের হয়ে আবার দুর্দান্ত শট করে গোল করেন ভিনি। ম্যাচের মোমেন্টাম তখন পুরোপুরি শিফট হয়ে চলে যায় ব্রাজিলের নিয়ন্ত্রণে। সাইড লাইন থেকে ডন কার্লো মনে করেছিলেন, হারের লজ্জা থেকে বের হয়ে অন্তত ড্র হবে ম্যাচটি।

কিন্তু ব্রাজিলিয়ানদের জালে ৯০+১ মিনিটে গোল করেন সাকামোতো। গোলটি দেখে ধৈর্য হারিয়ে ফেলেন ডন কার্লো-রাফিনিয়া। ব্রাজিল ক্যাপ্টেন পান লাল কার্ড। একইসঙ্গে, একই রঙের কার্ড পেয়ে গ্যালারি ছাড়েন কার্লো।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz