সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল তারা। শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার।

পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ফিফটির পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।

চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz