সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এবার সাফের ট্রফি ঘরে তুলতে চান হামজা

এবার সাফের ট্রফি ঘরে তুলতে চান হামজা

সংবাদ সম্মেলনে কথা বলছেন হামজা চৌধুরী। ছবি : বাফুফে

বিজ্ঞাপন
হামজা চৌধুরীর আগমণে দেশের ফুটবলে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। ধুঁকতে থাকা ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলোতে এখন গ্যালারিতে তাকালে ইউরোপীয় ফুটবলের আবহ পাওয়া যায়। সমর্থকদের এই উন্মাদনা আর নিঃশর্ত ভালোবাসা কেবল মনে অনুপ্রেরণাই জোগায় না, বরং দেশের মানুষের জন্য কিছু একটা করে দেখানোর তাগিদ অনুভব করেন হামজা।

এবার ঘরের মাঠে বসেছে দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ২৩ বছর আগে একবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এবার সেই শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেশের ফুটবলপ্রেমীদের। হামজা নিজেও চান এবার শিরোপা ঘরে তুলতে। তিনি বলেছেন, ‘২৩ বছর ধরে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এবার ট্রফিটা ঘরে আনতে চাই।’

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি ও নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন হামজা।

বাংলাদেশের বড় একটি সমস্যা বক্সের মধ্যে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারা। ফরোয়ার্ডের এই সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে কোনো বাড়তি চাপ বা হতাশা নেই হামজার মনে। উল্টো সতীর্থদের ওপর শতভাগ আস্থা রেখে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, দল এখন নিয়মিত আক্রমণ ও সুযোগ তৈরি করছে, খুব দ্রুতই সেগুলো গোলেও রূপান্তরিত হবে।

শ্রীলঙ্কা ও ভুটানের আগের ম্যাচের ফল এবং প্রতিপক্ষ কোচের মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে হামজা জানিয়েছেন, অন্য দল কী ভাবছে তা নিয়ে চিন্তার সময় নেই। বাংলাদেশ এখন কেবল নিজেদের সেরা খেলাটা খেলে মাঠ থেকে জয় ছিনিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত।
হামজা বলেন, ‘ফুটবল পুরোপুরি একটি টিম গেম বা দলগত খেলা। এখানে কোনো ব্যক্তিগত সাফল্য বড় নয়, এটি পুরো দলের সম্মিলিত ব্যাপার। ধাপে ধাপে আমরা দল হিসেবে আরও ভালো খেলছি।’

বাংলাদেশ ফুটবলে হামজার পা রাখার পর থেকে ভক্তদের মধ্যে যে দারুণ ক্রেজ ও উন্মাদনা তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি স্মরণ করেন সতীর্থদের অবদানের কথা। সমিত সোম, ফারহান ওয়াহিদ কিংবা ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলারদের একসঙ্গে জাতীয় দলে যোগ দেওয়ার এই সময়টিকে তিনি ‘পারফেক্ট টাইমিং’ বা সেরা সময় হিসেবে দেখছেন।

তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হাইপ বা উন্মাদনায় মেতে না থেকে এখন মাঠে নেমে ট্রফি জেতার সময় এসেছে বলেই বিশ্বাস করেন হামজা। দেশের মানুষের এই ভালোবাসার ঋণ শোধ করতে দীর্ঘ ২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সোনালী ট্রফিটি জিতে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীকে উপহার দিতে চান তিনি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz