সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

বিজ্ঞাপন
মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। শনিবার (৭ নভেম্বর) ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।
২০২৬ মৌসুমে নিয়মিত লিগের ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি। গোলসংখ্যায় তার ধারে কাছেও ছিলেন না প্রতিদ্বন্দ্বীরা। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল ২২টি। ন্যাশভিলের স্যাম সারিজ করেছেন ২১ গোল।
এর আগে ২০২৫ মৌসুমেও এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। সেবার ২৯ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা দ্বিতীয়বার পুরস্কারটি নিজের করে নিলেন তিনি।

এমএলএসের ইতিহাসে এর আগে পাঁচজন ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিতলেও কেউ টানা দুই মৌসুমে এই কীর্তি গড়তে পারেননি। মেসির আগে একাধিকবার এই পুরস্কার জিতেছেন প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট-ফিলিপস।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ইন্টার মায়ামির আক্রমণভাগেও দারুণ অবদান রেখেছেন মেসি। ২০২৬ মৌসুমে ২৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। সব মিলিয়ে গোল ও অ্যাসিস্টে তার অবদান ৪৩টি।

৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বয়স কেবলই একটি সংখ্যা। যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখে নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz