সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফরিদ হাসানের দল। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ওমানের আল আমিরাত স্টেডিয়ামের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আব্দুল্লাহ আল মুহি ও জারিফ সিয়ামের ব্যাটে শুরুটা ভালোই করে বাংলাদেশ। মুহি করেন ৩০ রান ও জারিফ ৫৯ রান। পরে আহসান আল মুমিন রানের চাকা সচল রাখেন। কিন্তু ৪ উইকেটে ২০৮ রান তোলার পর মাত্র ৩৭ রানের ব্যবধানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মুমিন আউট হন ৮২ রানে। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট তুলে নেন সেথমিকা সেনেভিরত্নে। গিমহান মেন্ডিস ৩টি ও কাউশিকা কুমারাসিংহে ২টি উইকেট শিকার করেন।

জবাবে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। দলের হয়ে একাই লড়াই করেন সেনুজা ওয়েকুনাগোদা। ৯৫ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। বাকি কোনো ব্যাটার ১৯ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট তুলে নেন তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবায় ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক। ১টি উইকেট পান জারিফ সিয়াম।

এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল বাংলাদেশের যুবারা। সোমবার তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz