সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে গ্যাবনকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে লাল-সবুজের দলটি ১-০ গোলে হারায় আফ্রিকার দেশটিকে। বাংলাদেশের জয়ে একমাত্র গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল।

আজারবাইজানের বাকুতে ই-টিয়ার ম্যাচের প্রথম দশ মিনিটে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ গড়লেও গোলের দেখা পাচ্ছিল না। সুযোগ আসে গ্যাবনেরও।

তবে দলটির আক্রমণ বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচের ১৪তম মিনিটে ডান প্রান্ত দিয়ে এক আক্রমণে দূর থেকে নেওয়া জোরালো শট গ্যাবনের গোলরক্ষক ফিরিয়ে দেন। ফিরতি বলে হেডে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন রাতুল। এতে ১-০-তে এগিয়ে যায় বাংলাদেশ।

১৮তম মিনিটের সময় আরও একটি সুযোগ পায় বাংলাদেশ। লেফট উইং দিয়ে ওয়ান টু ওয়ান আক্রমণের সময় গ্যাবন গোলকিপার উপরে উঠে এলেও বল বাইরে মারেন বাংলাদেশের খেলোয়াড়। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণে আধিক্য ছিল। তবে জালের দেখা পাচ্ছিলেন না আকবর হোসেন রিদনের শিষ্যরা। ৩৩তম মিনিটে একটি ভালো সুযোগ এলেও গোলে রূপান্তর করতে পারেনি বাংলাদেশ। তাতে রাতুলের ওই গোলেই ফাইনালের টিকিট কাটা নিশ্চিত হয় লাল-সবুজ দলের।

বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে জেতে, হারায় সিশেলসকে। শেষ ষোলোতে সিঙ্গাপুরকেও টাইব্রেকারে হারায়। এরপর কোয়ার্টারে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে সেমিতে ওঠে বাংলাদেশ।

প্রতিযোগিতায় গ্রুপ পর্বে ৫টি ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হেরেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। পরের দিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সাথে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে। ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তোলে ফাহিমের দল।

এবার টায়ার ই-এর ফাইনালে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সুযোগ। তবে এই স্তরের শিরোপা আর টুর্নামেন্টের মূল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব এক নয়। মূল বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ-এর প্রতিযোগিতা থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ১২৯তম হবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz