সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

লাল কার্ডকাণ্ডের পর ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

লাল কার্ডকাণ্ডের পর ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে নালিশ করা হয়েছে নেইমারের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলিয়ান তারকা। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার লিগের ম্যাচে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে সান্তোস। ওই ম্যাচে বাহিয়া মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে তর্কের সময় মুখে হাত দিয়ে কথা বলার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সান্তোস তারকা নেইমারকে।

নেইমারের বিরুদ্ধে নেস্টরকে ‘মৌখিক লাঞ্ছনা’ করার গুরুতর অভিযোগ এনেছে প্রতিপক্ষ ক্লাব বাহিয়া।

ম্যাচ শেষে সাংবাদিকদের নেস্টর জানান, নেইমার তাকে যা বলেছেন তা অত্যন্ত অবমাননাকর। তা যেমন আমার জন্য, তেমনি বাহিয়া জার্সির মর্যাদার হানি ঘটিয়েছে।

অন্যদিকে ৩৪ বছর বয়সী নেইমার মুখ ঢাকার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করলেও নেস্টরকে কোনো কটূক্তি করার কথা পুরোপুরি অস্বীকার করেছেন। উল্টো ওই মিডফিল্ডারের বিরুদ্ধে ফুটবলের অন্যতম ‘সবচেয়ে নোংরা ও কূটকৌশল’ আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। আগামী বুধবার নেইমারের এই শৃঙ্খলাভঙ্গের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

সর্বোচ্চ শাস্তি বহাল থাকলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সান্তোসকে ছাড়াই মাঠে নামতে হবে নেইমারকে।

গত মৌসুমে রেলিগেশন (অবনমন) থেকে কোনোরকমে বেঁচে যাওয়া সান্তোস বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে। রেলিগেশন জোন থেকে ১২ পয়েন্ট এগিয়ে থেকে লিগের বাকি রয়েছে আর মাত্র ছয়টি ম্যাচ। সূত্র: ইএসপিএন।

ঠিকানা/এএস 

বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz