সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

টানা তিনবার কোপা ট্রফি জিতে ইয়ামালের ইতিহাস

টানা তিনবার কোপা ট্রফি জিতে ইয়ামালের ইতিহাস

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফেভারিট ছিলেন লামিনে ইয়ামাল। তবে শেষ পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার উঠেছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের হাতে। তবে ব্যালন ডি’অরের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়নি ইয়ামালকে। 

বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন ইয়ামাল। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন এই স্প্যানিশ তারকা। 

এর আগে ২০২৪ ও ২০২৫ সালে এই পুরস্কার নিজের করে নেন ইয়ামাল। অনূর্ধ্ব-২১ ফুটবলারদের জন্য দেওয়া এই পুরস্কারের ইতিহাসে আগে কেউ দুবারের বেশি জিততে পারেননি। ইয়ামাল এবার সংখ্যাটিকে তিনে নিয়ে গেলেন। 

পুরস্কার নিতে মঞ্চে উঠে ইয়ামাল জানালেন, তার বদলে পাউ কুবারসির হাতেই ট্রফিটি দেখতে চেয়েছিলেন। শুধু তাই নয়, বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডারকে পুরস্কারটির যোগ্য দাবিদারও মনে করেন তিনি।

ইয়ামাল বলেন, ‘এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করা আমার জন্য সম্মানের। আমি চাইতাম, কুবারসি এখানে থাকুক। আমার মনে হয়, পুরস্কারটি তারই পাওয়া উচিত ছিল। সে এটির যোগ্য।’

কেন কুবারসিকে এগিয়ে রাখছেন, সেটিও ব্যাখ্যা করেন স্প্যানিশ তারকা বলেন, ‘অনেক দিন ধরেই সে অসাধারণ পর্যায়ে খেলছে। আমি চাইতাম, আজ রাতে এই পুরস্কারটি সে জিতুক।’

এরপর নিজের অর্জন নিয়ে ইয়ামাল বলেন, ‘এই পুরস্কার নিতে তৃতীয়বারের মতো এখানে এসেছি। আমি সত্যিই কৃতজ্ঞ। আমার ক্লাব, জাতীয় দল এবং সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলীয় ও ব্যক্তিগত আরও শিরোপা জয়ের জন্য পরিশ্রম করে যাব।’

 ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz