সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুল

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুল

বিজ্ঞাপন
টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুটা করেছিল সতর্কভাবে। ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস ধীরে-সুস্থে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন। তবে সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান বাঁহাতি ব্যাটার নিক কেলি।
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিল্ডিং বেছে নিয়ে প্রথম ওভারে বল তুলে দেন তাসকিন আহমেদের হাতে। ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন তাসকিন। দুটি ওয়াইড ও একটি বাউন্ডারিসহ তার প্রথম ওভার থেকে আসে ৬ রান।

দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে শরিফুল খরচ করেন মাত্র ১ রান। পাঁচ ওভার শেষে বোলিংয়ে পরিবর্তন এনে নিজেই ষষ্ঠ ওভার করতে আসেন অধিনায়ক মিরাজ, কিন্তু তখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

অবশেষে সপ্তম ওভারে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। তার বল রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের কিনারা ছুঁয়ে স্টাম্পে আঘাত হানে, ফলে ৭ রান করে বিদায় নেন নিক কেলি।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz