সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রোনালদোর ৯৭৮তম গোল, আল নাসরের নাটকীয় জয়

রোনালদোর ৯৭৮তম গোল, আল নাসরের নাটকীয় জয়

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ক্রিস্টিয়ানো রোনালদোর ৯৭৮তম পেশাদার গোলের সুবাদে সৌদি প্রো লিগে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর। শুক্রবার রাতে আল তাওয়ুনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আল নাসর।

১১ মিনিটের মাথায় গোল হজম করে পিছিয়ে পড়ে রোনালদোর দল। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে আল নাসর। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে দলকে ম্যাচে ফেরান মিডফিল্ডার সামু কোস্তা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর গোল। ৫০তম মিনিটে সেন্টার-ব্যাক মোহাম্মদ সিমাকানের গোলমুখী শটকে দারুণভাবে ফ্লিক করে জালে পাঠান ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রোনালদোর দল। চার ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে থাকার লড়াইয়ে দারুণ অবস্থানে তারা।

গত মৌসুমের শিরোপা ধরে রাখার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে আল নাসর, আর সেই অভিযানে ৪১ বছর বয়সেও রোনালদোই হয়ে উঠছেন দলের অন্যতম বড় ভরসা এক হাজার ক্যারিয়ার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz