সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​খেলতে খেলতেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

​খেলতে খেলতেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ফুটবলের মাঠে খেলতে খেলতেই প্রাণ গেল ওয়েস্ট ব্রমের সাবেক মিডফিল্ডার কুইভিন কাস্ত্রোর। লিসবনে এক প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছেন ২৫ বছর বয়সের এই পর্তুগিজ ফুটবলার।

বিবিসির প্রতিবেদন অনযায়ী, ২২ আগস্ট (শনিবার) পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিরুদ্ধে প্রীতি ম্যাচটি খেলছিলেন কাস্ত্রো। খেলার একপর্যায়ে আচমকাই মাঠে পড়ে যান তিনি। চিকিৎসাসেবা দেওয়ার আগেই মাঠেই তার মৃত্যু হয়।

মর্মান্তিক এই ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়। 

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘হৃদয়বিদারক এই মুহূর্তে কেভিনের পরিবার, বন্ধু-বান্ধব ও সংশ্লিষ্ট ক্লাবের প্রতি পর্তুগিজ ফুটবলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।’ শোক প্রকাশ করেছে রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দা আমাদোরাও।

২০২১ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেওয়ার পর ক্লাবটির মূল দলেও খেলেছিলেন কাস্ত্রো।

লিগ কাপে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সিনিয়র ফুটবলে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলে ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন এই মিডফিল্ডার।

কাস্ত্রোর অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত সাবেক ক্লাব ওয়েস্ট ব্রম। বার্নলির বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফরা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। 

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz