সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফিফার ৪ কোটি ডলার প্রস্তাব নিয়ে কী ভাবছে বাফুফে

ফিফার ৪ কোটি ডলার প্রস্তাব নিয়ে কী ভাবছে বাফুফে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সদস্য দেশগুলোর জন্য লোভনীয় একটি প্রস্তাব দিয়েছে ফিফা। বিশ্বকাপসহ সংস্থাটির শীর্ষ প্রতিযোগিতাগুলোর স্বত্ব বা অংশীদারত্ব বিক্রির পরিকল্পনায় সমর্থন জানালে সদস্যদেশগুলোকে দেওয়া হবে সর্বোচ্চ ৪০ মিলিয়ন (৪ কোটি) ডলার! বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বুধবার এমন প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে তাবিথ আউয়াল বলেছেন, ‘আমি ফিফার পক্ষ থেকে এমন বার্তা পেয়েছি এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিষয়টি আমাদের নির্বাহী কমিটির (ইসি) সভায় আলোচনা করব।’

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিফা তাদের সব সদস্য সংস্থাকে জানিয়েছে, এই প্রস্তাবে অনুমোদন দিলে প্রতিটি দেশ সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারে। তবে এর জন্য আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সদস্যদেশগুলোকে চুক্তিতে স্বাক্ষর করতে হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য সংস্থাগুলোকে জানিয়েছেন, এই পরিকল্পনা অনুমোদন করা হলে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের একটি তহবিল গঠন করা হবে।

ব্রিটিশ একটি সংবাদপত্রে প্রকাশিত চিঠিতে ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রতিটি দেশের নিজস্ব ফুটবল সংস্থার ওপর নির্ভর করছে। ইনফান্তিনো লিখেছেন, ‘আপনারা যদি এগোতে চান, তবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই ১০ বিলিয়ন ডলারের তহবিল কার্যকর হবে, যা আমাদের যৌথ যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

তিনি আরও লিখেছেন, ‘আর আপনারা যদি বর্তমান পরিস্থিতিই বজায় রাখতে চান এবং এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন, তবে পূর্বে ঘোষিত আমাদের পরিকল্পনা অনুযায়ী 'ফরওয়ার্ড প্রোগ্রাম' (উন্নয়ন তহবিল)-এর ২.৭ বিলিয়ন ডলারের তহবিল তো রয়েছেই। ফলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন চক্রে, এই প্রস্তাবটির অধীনে প্রতিটি সদস্যদেশের সামনে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ থাকবে।’

তবে ফিফার এই প্রস্তাব ইতোমধ্যেই বিভিন্ন মহলে কড়া সমালোচনার মুখে পড়েছে। দ্য টাইমস জানিয়েছে, পরিকল্পনাটির বিরোধিতাকারীরা এটিকে ‘নিছক ঘুষ’ বলে আখ্যা দিয়েছেন।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, বিশ্বকাপ বেচাকেনার কোনো সম্পদ নয়। এর প্রতিবাদে বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ৫৫টি দেশ। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বলেছে, এই প্রস্তাবের বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz